শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’ শিশু নিপীড়ন ও আইন হাতে নেওয়া কোনোটাই গ্রহণযোগ্য নয়: হেফাজত মাগরিবের নামাজে ইমামতিকালে অসুস্থ হয়ে মৃত্যু জুমা শেষ হতেই আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি পুলিশ ঈমানের মাধুর্যেই মেলে অন্তরের প্রশান্তি: শাইখ সালেহ বিন হুমাইদ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা জোরদার ও সশস্ত্র তৎপরতা বন্ধের দাবি বাড়িতে মাদরাসা প্রতিষ্ঠার স্বপ্ন অপূর্ণ রেখেই গাছচাপায় ইমামের মৃত্যু পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের প্রেসিডেন্ট মক্কাসহ চার শহরে সতর্কতা জারি সৌদির  সাদপন্থীরা আর কখনও টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না: মুহিববুল্লাহ বাবুনগরী

সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসন রুখতে একজোট তুরস্ক, রাশিয়া ও ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার অভ্যন্তরে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরালের হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান, রাশিয়া ও তুরস্ক।

গতকাল মঙ্গলবার জেনেভা বৈঠক শেষ হওয়ার পর ইরান, রাশিয়া ও তুরস্কের প্রতিনিধিরা এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

একইসঙ্গে সিরিয়ার কুর্দিদের সঙ্গে একটি মার্কিন কোম্পানির স্বাক্ষরিত তেল চুক্তির বিষয়েও উদ্বেগের কথা জানানো হয়েছে। ইরনা জানিয়েছে, সিরিয়ার নতুন সংবিধান প্রণয়নের ব্যাপারে সিরিয়ার সরকার, বিরোধীদলগুলো ও আন্তর্জাতিক প্রতিনিধিদের অংশগ্রহণে মঙ্গলবার জেনেভায় তৃতীয় দফা ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকের অবকাশে ইরান, তুরস্ক ও রাশিয়ার প্রতিনিধিরা আলাদা ত্রিদেশীয় বৈঠকে করেন। বিবৃতিতে সিরিয়ায় ইসরায়েলের অব্যাহত হামলাকে আন্তর্জাতিক আইন ও সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিরোধী পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়।

ইরান, রাশিয়া ও তুরস্কের যৌথ বিবৃতিতে সিরিয়ার তেল বিক্রির অর্থকে সেদেশের জনগণের সম্পদ হিসেবে অভিহিত করে বলা হয়, দেশটির তেল সম্পদ কুক্ষিগত করার যে পদক্ষেপ মার্কিন কোম্পানিগুলো নিয়েছে তা নিন্দনীয়। এদিকে লেবাননের শিয়াগোষ্ঠী হিজবুল্লাহর কয়েকটি সীমান্ত চৌকিতে বুধবার সকালে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সূত্র: ডেইলি সাবাহর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ