শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’ শিশু নিপীড়ন ও আইন হাতে নেওয়া কোনোটাই গ্রহণযোগ্য নয়: হেফাজত মাগরিবের নামাজে ইমামতিকালে অসুস্থ হয়ে মৃত্যু জুমা শেষ হতেই আল-আকসার খতিবকে ধরে নিয়ে গেল ইসরায়েলি পুলিশ ঈমানের মাধুর্যেই মেলে অন্তরের প্রশান্তি: শাইখ সালেহ বিন হুমাইদ পার্বত্য চট্টগ্রামে নিরাপত্তা জোরদার ও সশস্ত্র তৎপরতা বন্ধের দাবি বাড়িতে মাদরাসা প্রতিষ্ঠার স্বপ্ন অপূর্ণ রেখেই গাছচাপায় ইমামের মৃত্যু পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন ইরানের প্রেসিডেন্ট মক্কাসহ চার শহরে সতর্কতা জারি সৌদির  সাদপন্থীরা আর কখনও টঙ্গী ইজতেমা ময়দান ব্যবহার করতে পারবে না: মুহিববুল্লাহ বাবুনগরী

ত্রিশালে ইশা ছাত্র আন্দোলনের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি>

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ত্রিশাল পৌরসভায় অবস্থিত জামিয়া কারীমিয়ার মিলনায়তনে এ উপলক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহা.ফয়জুল করীম।

তিনি বলেন, দেশে যখন ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসবাদের মন্ত্র শেখানো হচ্ছিল, তখন ইশা ছাত্র আন্দোলন এক আলোকবর্তিকা হয়ে আগমন করেছে এদেশে। প্রতিষ্ঠার পর থেকে ২৯ বছরের বিপ্লবী পথযাত্রায় সংগঠনটি দেশের ত্রি-ধারার শিক্ষার্থীদের নৈতিকতা গঠন ও নেতৃত্ব বিকাশে নিরলস কাজ করে যাচ্ছে। দেশের জাতীয় নেতৃত্ব তৈরিতে সংগঠনের নেতাকর্মীরা টার্গেটভিত্তিক কাজ চালিয়ে যাচ্ছে।

ত্রিশাল উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি মুহা.হাবিবুল্লাহ হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, যুব আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নেসার উদ্দিন, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শূরা সদস্য শাহ মুহা. মনোয়ার হোসেন, ময়মনসিংহ জেলা সাধারণ সম্পাদক শহিদুল্লাহ আল মাসুমসহ ত্রিশাল উপজেলা ছাত্র আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ