মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

চীনের উত্তরাঞ্চলে রেস্তোরাঁ ভবন ধসে অন্তত ২৯ জন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীনের উত্তরাঞ্চলে একটি রেস্তোরাঁ ভবন ধসে অন্তত ২৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম।

আহত হয়েছে আরো ২৮ জন। যাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকেরা। শানছি প্রদেশের শিয়াংফেং কাউন্টির লিনফেন শহরে দোতলা ভবনটিতে একটি জন্মদিনের পার্টি চলছিল। হঠাৎ করেই সেটির ছাদ ধসে পড়ে।

দুর্ঘটনার পরপরই কয়েকশো উদ্ধারকর্মী ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু করে। কেন ভবনটি ধসে পড়েছে তা এখনো জানা যায়নি। দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ চীনে কোথাও কোথাও তাড়াহুড়ো করে নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন নির্মাণের অভিযোগ রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ