বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

পুরান ঢাকার খিত্তার তাবলিগ সাথীদের জোড় অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জামিয়া নূরিয়া ইসলামিয়া আশরাফাবাদ কামরাঙ্গীরচর মাদরাসা মসজিদে পুরান ঢাকার ৬ থানার তাবলিগ সাথীদের জোড় অনুষ্ঠিত হয়েছে।

আজ ১০ মুহাররম সকাল ১০টা হতে জামিয়া নূরিয়া ইসলামিয়ার মুহতামিম হাফেজ মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী হুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত জোড়ে প্রধান আলোচক ছিলেন-কাকরাইলের মুরুব্বী মুফতি আমানুল হক সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হন- কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ জনাব মোস্তাফিজুর রহমান।

খিত্তার যিম্মাদার মুফতি হাবীবুর রহমান, মুফতি বশীর আহমদ, মুফতি ইলিয়াছ মাদারীপুরী, মুফতি আ ফ ম আকরাম হুসাইন, মুফতি আমানুল্লাহ বসন্তপুরীসহ প্রত্যেক হালকার ১জন করে সাথী তাবলীগের কাজের কারগুজারী পেশ করে কাজকে বেগবান করা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।

সভাপতির ভাষণে মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, হযরত হাফেজ্জী হুজুর ও সদর সাহেব হুজুরের তত্ত্বাবধানে বাংলাদেশে তাবলীগ জামাতের কার্যক্রম চালু হয়েছিল। ওলামায়ে কেরামের সার্বক্ষণিক নজরদারি চলমান থাকলে এ জামাতকে কেউ ক্ষতি করতে পারবে না। তাবলীগের নামে 'শখসী নেজামের' মেহনতকারী গোমরাহদের খপ্পর থেকে বাঁচতে ওলামায়ে কেরামের সাথে আমরণ থাকার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ