বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ

‘আত্মশুদ্ধির মাধ্যমে প্রকৃত মোমিন হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ আবদুল হান্নান মানছুর
খাগড়াছড়ি থেকে>

বাংলাদেশ মুজাহিদ কমিটি খাগড়াছড়ি জেলা শাখার ইজতেমা খাগড়াছড়ি পৌরসভাস্হ বাইতুল করিম কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।

আজ (১ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকাল ২ টায় জেলা শাখার ছদর হাফেজ মাওলানা আব্দুল কাদের ওয়াহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইজতেমায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন সাবেক জেলা সদর মাওলানা আব্দুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন, যুব আন্দোলন সভাপতি মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, শ্রমিক আন্দোলন সভাপতি মুহাম্মদ জামাল উদ্দিন মৃধা, জনাব আব্দুল জব্বার গাজী, বাইতুল করিম মাদ্রাসা কমপ্লেক্স সভাপতি হাজ্বী মোঃ ইসহাক প্রমূখ।

ইজতেমায় বক্তাগণ বলেন, বর্তমান বিশ্বব্যাপী মুসলমানদের নাজুক পরিস্থিতি চলছে। এ অবস্থায় আমাদেরকে আত্মশুদ্ধির মাধ্যমে প্রকৃত মোমেন হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তাহলে দুনিয়া ও পরকালীন জীবনের মুক্তি পাওয়া সম্ভব হবে। ইজতেমা পরিচালনা সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আনোয়ার হোসাইন। পরিশেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইজতেমার সমাপ্তি ঘোষণা করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ