মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

‘আল-আকসা মসজিদে ইহুদিদের ঢুকতে দেওয়ার অধিকার আমিরাতের নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলমানদের প্রথম কিবলা খ্যাত গুরুত্বপূর্ণ মসজিদ আল-আকসার খতিব শায়খ আকরামা সাবরি সতর্ক করে দিয়ে বলেছেন, এই মসজিদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংযুক্ত আরব আমিরাতের নেই।

জানা যায়, আল-আকসা মসজিদে ইহুদিবাদীদের পবিত্র গ্রন্থ তালমুদ পড়ার অনুষ্ঠান করতে অনুমতি দেওয়ার ব্যাপারে ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতের সমঝোতা হয়েছে বলে খবর প্রকাশিত হওয়ার পর তিনি এ সতর্কবাণী উচ্চারণ করলেন।

শায়খ সাবরি গতকাল সোমবার এক বক্তব্যে বলেন, ‘মসজিদুল আকসার একবিন্দু পরিমাণ মাটির ব্যাপারে ছাড় দেওয়ার অধিকার কোনো মুসলমানের নেই। কাজেই এই মসজিদে বিধর্মীদের তাদের ধর্মীয় অনুষ্ঠান করতে অনুমতি দেওয়ার যে খবর প্রকাশিত হয়েছে, তা বাস্তবায়নযোগ্য নয়।’

একটি ইসরায়েলি সংস্থা সম্প্রতি দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সঙ্গে সম্প্রতি যে সমঝোতায় পৌঁছেছে, তাতে ইহুদিদের মসজিদুল আকসা কমপ্লেক্সে শান্তিপূর্ণভাবে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। ওই সমঝোতায় বলা হয়েছে, মুসলমানরা শুধু এই কমপ্লেক্সের ভেতর অবস্থিত আল-আকসা নামক ছোট একটি স্থাপনায় নামাজ আদায় করতে পারবেন।

আরব আমিরাত গত ১৩ আগস্ট ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দেয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর মধ্যস্থতা করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ