মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
উম্মুল কুরা মহিলা মাদরাসার পরিচালকের মুক্তির দাবিতে মানববন্ধন  প্রধানমন্ত্রীর নৈশভোজে মাওলানা ইসলামাবাদী-ইকরামের নেতৃত্বাধীন জমিয়ত ‘তাহাফ্ফুজে ফিকরে আকাবির’ মহাসম্মেলন ৬ আগস্ট, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম এই বাংলাদেশ দেখার জন্য বুলেটের সামনে দাঁড়াইনি: শায়খে চরমোনাই ‘হিজবুল বাহারের জাকাত’ নামে ধর্মীয় অনুষ্ঠান শরিয়তসম্মত নয়: মারকাযুদ দাওয়াহ কেন প্রধানমন্ত্রীর নৈশভোজ বর্জন, কী বলছে জমিয়ত নিউজিল্যান্ডের বৃহত্তম মসজিদ পরিদর্শনে রাবেতা মহাসচিব জাকাত বোর্ডকে আরও কার্যকর ও শক্তিশালী করার উদ্যোগ নতুন রাজনৈতিক প্রধান বেছে নিলো হামাস ‘চলো সংসদ’ ঘিরে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট

করোনার প্রকোপ শেষ হয়েছে কোনো দেশ বলতে পারে না: ডব্লিউএইচও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের মতো মহামারির প্রকোপ শেষ হয়েছে- কোনো দেশই এমনটা বলতে পারে না বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেদ্রোস আধানম গেব্রেয়াসুস। এর সংক্রমণ রোধে বিধিনিষেধগুলো জারি রাখতে আক্রান্ত দেশগুলোর সরকার প্রধানদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

গতকাল সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি। এ সময় ভাইরাসটির সংক্রমণ নিয়ন্ত্রণে না এনেই পুনরায় সব সচল করা হলে তা বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেন ডব্লিউএইচও মহাপরিচালক।

ডব্লিউএইচও মহাপরিচালক বলেন, ভাইরাসটির প্রকোপ শুরুর পর আট মাস ধরে বিধিনিষেধ মেনে চলতে চলতে অনেকে ক্লান্ত এবং তারা যে স্বাভাবিক অবস্থায় ফিরতে চাইছে এটা আমরাও বুঝতে পারছি। আমরাও তো চাই শিশুরা ক্লাসে ফিরে যাক। মানুষ আবার ফিরে যাক তার কর্মস্থলে। কিন্তু আমরা দেখতে চাই এই ফিরে যাওয়াটা যেন হয় নিরাপদ ও সুরক্ষিত।

তিনি বলেন, মহামারি এই ভাইরাসের প্রকোপ শেষ হয়ে গেছে কোনো দেশই আগাম এমনটা বলতে পারে না। বাস্তবতা হলো, ভাইরাসটি সহজেই সংক্রমণ ছড়াচ্ছে। ফলে এর বিস্তার নিয়ন্ত্রণে না এনেই যদি সবকিছু সচল করে স্বাভাবিক করা হয় তাহলে তা হবে ভয়াবহ একটি বিপর্যয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ