বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

চরমোনাই পীর মরহুম ফজলুল করীম রহ. এর জানাযায় শাইখুল হাদীস রহ. এর অংশগ্রহণের স্মৃতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ এহসানুল হক।।

বর্তমান চরমোনাই পীর মাওলানা রেজাউল করিম সাহেবের বাবা মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করীম রহ. ছিলেন শাইখুল হাদীস রহ. এর অত্যন্ত কাছের ছাত্র। লালবাগ জামিয়ার স্বর্ণযুগে তিনি সরাসরি শায়েখের দরসে বসেছেন। ছাত্রজীবন থেকেই তার গভীর সম্পর্ক ছিল শাইখুল হাদীস রহ. এর সাথে। মরহুম ইসহাক রহ. এর সন্তান হিসেবে শায়েখও তাকে অত্যন্ত স্নেহ করতেন।

২০০৬ এর ২৫ নভেম্বর সকালে খবর এলো চরমোনাই পীর মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করীম রহ. আমাদের মাঝে নেই। নশ্বর এই দুনিয়া ত্যাগ করে তিনি যাত্রা করেছেন চিরন্তন শান্তির পথ আখেরাতের দিকে। মুহূর্তেই সংবাদ ছড়িয়ে পড়ে সারাদেশে। তার অনাকাঙিক্ষত বিদায়ে শোক-সাগরে ভাসছে হাজারো আশেকীন-মুরিদান ও সাধারণ মানুষ।

মরহুমের শ্রদ্ধেয় উস্তাদ শাইখুল হাদীস সাহেবকে যখন তার মৃত্যুর সংবাদ জানানো হলো, তার চেহারা জুড়ে নেমে এলো শোকের ছায়া। স্মৃতিচারণ করে বললেন, ‘আমি যখন কওমি সনদের স্বীকৃতির দাবিতে মুক্তাঙ্গনের রাজপথে শুয়েছিলাম তখন ফজলুল করীম আমার সাথে দেখা করতে এসেছিল।

স্পষ্ট মনে পড়ে। সেদিন মুক্তাঙ্গনে পীর সাহেব যখন এসেছিলেন, তখন শাইখুল হাদীস রহ. খাবার খাচ্ছিলেন। পীর সাহেব এসে খুব নিকটে বসলেন। শায়েখ তাকে দেখেই প্রাণখোলা হাসি দিয়ে বলে উঠলেন, আমার ডান হাত এসে গেছে। পীর সাহেব হাসলেন। এরপর দু‘জন হাত ধরাধরি করে হাজির হলেন মঞ্চে। এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হলো। ইসলামি আন্দোলনের ইতিহাসে রচিত হলো এক ঐতিহাসিক ঘটনা। আলিঙ্গনাবদ্ধ দুই হাত উঁচু করে বাংলার দুই সিংহপুরুষ ঘোষণা করলেন, স্বীকৃতি ছাড়া অন্যকিছু মানি না, মানবো না। সেটাই ছিল উস্তাদের সাথে ছাত্রের শেষ দেখা।

জানাযা হবে সেই বরিশাল। যাতায়াত ব্যবস্থাও বেশ কঠিন। শাইখুল হাদীস রহ. এর শারীরিক অবস্থা তখন ভালো না। কিন্তু তিনি বললেন, আমি জানাযায় যাবো। ছাত্রদের মধ্যে অনেকে জানাযায় শরিক হওয়ার জন্য তৈরি হয়ে গেল। এবং ব্যক্তিগত উদ্যোগে তারা রওনাও হয়ে গেল। খবর পেলাম শায়েখের সাথে মামুন মামাও (মাওলানা মামুনুল হক) যাবেন। মামুন মামাকে বললাম, আমিও যাবো। মামা বললেন, মানুষ তো অনেক, কেবিন পাওয়া যাচ্ছে না। জায়গা হওয়া কঠিন। আমি বললাম, জায়গা লাগবে নà