মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

মুন্সিগঞ্জে আলেমদের উদ্যোগে স্মারকে লেখা আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লামা ইসহাক ফরিদী র. এর সংগঠন ‘হেফাযতে মুসলিমিন পরিষদ গজারিয়া’র ২০ বছর পূর্তি উপলক্ষ্যে ‘ওলামা তলাবা পরিচিতি স্মারক’ প্রকাশ করছে সংগঠনটি।

সংগঠনের বর্তমান সভাপতি মুফতী নূরুল আলম ইসহাকী এবং সাধারণ সম্পাদক মুফতী হুমায়ুন সাইদ ইসহাকী জানান, ২০০১ সালে শহীদ আল্লামা ইসহাক ফরিদী র. চৌধুরী পাড়া মাদরাসায় পড়ুয়া তৎকালিন ছাত্র মাওলানা হুসাইন আহমদ ইসহাকী, মাওলানা নুর আলম, মুফতী শরফুদ্দীন আওলাদ, মাওলানা তােফায়েল আহমদ খানসহ অন্যান্যদের ডেকে নিজ এলাকার মানুষের সার্বিক সহযােগিতা করার লক্ষে একটি সংগঠনের সূচনা করেন। তার নাম করণ করেন হেফাযতে মুসলিমীন পরিষদ গজারিয়া।

সাংগঠনিক রূপে গজারিয়ার মানুষকে কুফর, শিরক, বিদআত ও কুসংস্কার থেকে মুক্ত করাসহ আরাে হাজারাে স্বপ্ন বুনতে বুনতে এই মহা মনীষি রফীকে আ’লার ডাকে সাড়া দিয়ে জান্নাতের মেহমান হয়ে যান ২০০৫ ইং সালে। তার রেখে যাওয়া ইখলাস পূর্ণ স্বপ্নগুলােকে গজারিয়ার ওলামা তলাবারা আমানত হিসেবে গ্রহন করে। এবং সেগুলাে বাস্তবায়নের লক্ষে গজারিয়ার সকল ওলামা তলাবা এক হয়ে আজ অবধি চেষ্টা করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় সংগঠনের ২০ বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক প্রকাশের কাজ হাতে নিয়েছে সংগঠনটি।

স্মারকে যা থাকছে: ১. আল্লামা ইসহাক ফরিদী র. এবং মাওলানা আশরাফ আলী র. এর সংক্ষিপ্ত জীবনী। ২. গজারিয়ার সকল হাফেয, আলেম এবং কাফিয়ার উপর পড়ুয়া ছাত্রদের বর্তমান পূর্ণাঙ্গ পরিচিতি। ৩. দেশ বরেণ্য লেখক আলেমদের বিশেষ প্রবন্ধ। ৪. উপজেলার কওমী ও আলিয়া মাদরাসা সমূহের তালিকা। ৫. গ্রাম ভিত্তিক মসজিদ সমূহের পরিসংখ্যান। ৬. এক নজরে গজারিয়া উপজেলা। ৭. সাংগঠিনিক অবদান , ভবিষ্যত পরিকল্পনা এবং তার বর্তমান রূপসহ আরো অনেক কিছু।

সার্বিক যোগাযোগ: মাওলানা সাইফুল ইসলাম, ০১৩০৪৭৩৮৫২৭ ০১৮২৭৬১৫৮৮৯।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ