বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

ইউএনও ওয়াহিদার শারীরিক অবস্থার উন্নতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্বৃত্তের হামলায় আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক পরিস্থিতি আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন নিউরো সায়েন্স ইন্সটিটিউট হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান ডা. জাহেদ হোসেন।

শনিবার পরিস্থিতি পর্যালোচনায় আলোচনায় বসেছে মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ডের ৬ সদস্যসহ বৈঠকে উপস্থিত আছেন হাসপাতালের পরিচালক।

চিকিৎসকরা জানান, ওয়াহিদা খানমের চেতনা মাত্রা ১৫ তে ১৫, যা সুস্থ মানুষের সমান। অন্যান্য শারীরিক পরিস্থিতিও উন্নত হচ্ছে দ্রুত। শনিবার সকালে মেডিকেল বোর্ডের সভা শেষে এসব কথা বলেন চিকিৎসকরা।

ড. কনক কান্তি বড়ুয়া বলেন, নতুন করে কোন সংক্রমণ না হলে দ্রুতই সুস্থ হবেন ওয়াহিদা খানম। সংক্রমণ রোধে রোগীর আত্মীয়স্বজন ও সহকর্মীদের সাক্ষাৎ নিয়ন্ত্রণের অনুরোধ জানিয়েছেন তিনি।

চিকিৎসাধীন ওয়াহিদা খানমকে কর্মকর্তাকে দেখতে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক খুরশিদ আলম সাংবাদিকদের জানিয়েছেন, আপাতত তাকে চিকিৎসার জন্য বিদেশ নেয়ার দরকার নেই, তবে সংক্রমণের শঙ্কা আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ