রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

করোনার কারণে বাংলাদেশসহ ১২ দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশিরা মালয়েশিয়া যেতে পারবেন না। বাংলাদেশসহ ১২টি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়ার সরকার। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম একটি ফেসবুক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

গত বৃহস্পতিবার মালয়েশিয়া এই নিষেধাজ্ঞা দিয়েছে। ৭ই সেপ্টেম্বর থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

তিনি লিখেছেন, ১২টি দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর আগে নিষেধাজ্ঞা জারি হয়েছিলো ফিলিফাইন, ইন্দোনেশিয়া এবং ভারতের নাগরিকদের ওপর।

‘বৃহস্পতিবার আরও যে নয়টি দেশের নাগরিকদের মালয়েশিয়া প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেগুলো হচ্ছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইতালি, সৌদি আরব ও রাশিয়া।’

তিনি তার ফেসবুক স্টাটাসে পরামর্শ দিয়ে বলছেন, যারা ছুটিতে এসেছিলেন তাদেরকে আপাতত ৩১শে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ