রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

মাওলানা মুহিব্বুল্লাহ আশরাফের ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের গভীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাফেজ্জী হুজুর রহ.-এর নাতি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক আমীর মাওলানা আহমাদুল্লাহ আশরাফ রহ.-এর ছেলে মাওলানা মুহিব্বুল্লাহ আশরাফের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

আজ এক শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মাওলানা মুহিব্বুল্লাহ আশরাফ একজন বিচক্ষণ, সাহসী ও বিনয়ী আলেম ছিলেন। তরুণ এই আলেমের আকষ্মিক ইন্তেকালের সংবাদে আমরা শোকাহত, ব্যাথিত।

আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর শাহী দরবারে বিনম্র ফরিয়াদ করছি, হে আল্লাহ! আপনি আপনার এই প্রিয় আলেম বান্দাকে রহমতের চাদরে আবৃত করে চিরস্থায়ী জান্নাতের মেহমান করে নিন। আমীন।

উল্লেখ্য, মাওলানা মুহিব্বুল্লাহ আশরাফ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ২টায় স্ট্রোক করে হৃদরোগ ইন্সটিটিউটে মারা যান। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী ও তিন পুত্র সন্তান রেখে গেছেন। আজ বাদ এশা কামরাঙ্গীরচর নুরিয়া মাদ্রাসায় তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ