বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

‘আল্লাহভীতি ও মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, মানুষের ভিতর আল্লাহভীতি ও মানবিক মূল্যবোধ না থাকায় ক্রমেই অপরাধ প্রবণ হয়ে উঠছে। ফলে বৈশ্বিক মহামারির মধ্যেও মানুষের ভিতর তেমন কোন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না।

সুদ, ঘুষ, দুর্নীতি, খুন, অপহরণ, ধর্ষণ আগের মতই চলছে। মানুষের মধ্যে কোন অনুতপ্ত, অনুশোচনা নেই। পীর সাহেব বলেন, এ জন্য প্রয়োজন আল্লাহর ভয় অন্তরে জাগ্রত করা। মানুষ আশরাফুল মাখলুকাত বা শ্রেষ্ঠ সৃষ্টি। একজন মানুষের মধ্যে উদার, সার্বজনীন, মানবতাবাদী, মানবিক ও সাম্যভিত্তিক গুণগুলো থাকা প্রয়োজন।

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। বিশ্বাস, আমল-আখলাক, আচার-ব্যবহার, জীবন ধারণ, জীবন-মনন, শাসন পদ্ধতি, অর্থনীতি, রাজনীতি প্রভৃতি জীবনের সর্বক্ষেত্রে সুষ্পষ্ট ঐশী বিধান ও মহানবীর সা. সর্বোত্তম জীবনাদর্শানুযায়ী ইসলামকে অনুসরণ করা। ইসলামের সকল ব্যবস্থা মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্যে।

কোনো মুসলমানের মধ্যে হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, তিরস্কার ঘৃণা, জুলুম, অপবাদ দেয়া, পরন্দিা, অহংকার, কুচিন্তা, কুধারণা, কারো ক্ষতি করার মানসিকতা থাকতে পারেনা। মুসলমানের জীবন মানুষের জন্যে নিবেদিত। মুসলমান পারস্পরিক দয়া, সহানুভূতি এবং সম্প্রীতির মধ্যে দেখতে পাবে।

মুসলমানের দৃষ্টিভঙ্গি শুভ ও কল্যাণ দ্বারা পরিপূর্ণ। ইসলামে বন্ধু-বান্ধব ও প্রতিবেশির প্রতি আচরণের খুব গুরুত্ব রয়েছে। আশপাশের লোকদের সাথে আচরণের মাধ্যমেই একটি লোককে চেনা যায়। অপরের সাথে বন্ধুসুলভ আচরণের মাধ্যমেই আল্লাহ তা‘আলার নৈকট্য লাভ করা যায়। সকল প্রকার মানবিক আচরণকে ঈমানের সাথে সংশ্লিষ্ট করে দেখা হয়েছে। তাই মানবিক মূল্যবোধে উজ্জীবিত মানুষই মু‘মিন হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ