বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

নারায়ণগঞ্জে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ২৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে ফতুল্লার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মনির ফরাজী (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ২৬ জন মারা গেলেন।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক পার্থশংকর পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আরো চিকিৎসাধীন আছেন ১১ জন। তার মধ্যে ৪ জন আইসিইউতে। ৬ জন পোস্টঅপারেটিভ সেন্টারে। আরেকজন সাধারণ ওয়ার্ডে। গতরাতে যে দু’জন মারা গেছেন তার মধ্যে মনিরের শরীরের শতভাগ পোড়া ছিল। আবুল বাশার মোল্লার শরীরের ৯৭ শতাংশ পুড়ে গিয়েছিল। এখন যারা চিকিৎসাধীন আছেন তাদের মধ্যে তিনজনের শরীর ৯০ শতাংশের বেশি পুড়ে গেছে। ৫০ থেকে ৭০ শতাংশ পুড়ে গেছে ২ জনের আর বাকি ৬ জনের ১৫ থেকে ৪৭ শতাংশ পুড়ে গেছে।

চিকিৎসাধীন বাকী ১১ জন হলেন- ইমরান (৩০), মামুন (২৩), আমজাদ (৩৭), আ. সাত্তার (৪০), হান্নান (৫০), আ. আজিজ (৪০), রিফাত (১৮), নজরুল ইসলাম (৫০), মো. কেনান (২৪), শেখ ফরিদ (২১) ও মো. ফিড (৫৫)।

এদিকে, নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা বায়তুস সালাত জামে মসজিদে ছয়টি এসির একটিও বিস্ফোরিত হয়নি। লিকেজ থেকে বের হওয়া গ্যাস এবং বিদ্যুতের স্পার্ক থেকে বের হওয়া আগুনেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রধান উপ-পরিচালক নূর হাসান আহমেদ।

উল্লেখ্য, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ