বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার সাবেক গণপরিষদ সদস্য এমদাদুল বারীর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, আলহাজ্ব এডভোকেট সৈয়দ এ.কে.এম এমদাদুল বারী ইন্তেকাল করেছেন। তিনি বাংলাদেশের গণপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত হয় গণপরিষদ এর সদস্য ছিলেন। ‘গণপরিষদ’ ১৯৭১ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ‘বাংলাদেশ অস্থায়ী সংসদ’ হিসেবে পরিচিত ছিল।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬.৫০ মিনিটে ঢাকার সিএমএইচ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯১ বছর। তার বড় ছেলে জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সৈয়দ এহতেশামুল বারী তানজিল আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি মৃত্যুর সময় ২ ছেলে ৩ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

তাঁর মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি গভীর শোক প্রকাশ করেছেন।

এডভোকেট সৈয়দ এ.কে.এম এমদাদুল বারী একজন জনদরদী ও সমাজসেবক ছিলেন। মানুষের সুখে-দুখে পাশে থাকতেন। তাঁর ইন্তেকালে ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসী শোকাহত।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ