বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

মসজিদে বিস্ফোরণ: তিতাসের ৮ জন বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে ঘটনায় তিতাসের ৮ কর্মকর্তা ও কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব অবহেলার অভিযোগ এনে তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

এদিকে, নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের তিন দিন পর কারণ উদঘাটনে গ্যাসের পাইপ সংযোগ পরীক্ষা শুরু করেছে তিতাস কর্তৃপক্ষ। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল থেকে মসজিদের গেটের সামনে এবং দুইপাশের গলিতে চারটি পয়েন্টে খোঁড়াখুঁড়ির কাজ শুরু করে তারা।

তিতাসের ডেপুটি জেনারেল ম্যানেজার মফিজুল ইসলাম জানান, পশ্চিম তল্লা এলাকায় বিস্ফোরণের ঘটনার পর জি এম আব্দুল ওয়াহাবকে প্রধান করে পাঁচ সদস্যর তদন্ত টিম গঠন করা হয়েছিল।

সেই কমিটির নেতৃত্বে গ্যাস সংযোগের কোথায় ত্রুটি বা লিকেজ আছে তা বের করার জন্য এই খোঁড়াখুঁড়ির কাজ চলছে। পাশাপাশি মসজিদের সামনের রাস্তা জলাবদ্ধতা নিরসন করতে ভেকু দিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ