বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

ময়মনসিংহের কেওয়াটখালী পাওয়ার গ্রিডে আগুন, বিদ্যুৎহীন ৪ জেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)>
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের কেওয়াটখালী এলাকায় ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বন্ধ হয়ে গেছে ময়মনসিংহ বিভাগের চার জেলায় বিদ্যুৎ সরবরাহ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপকেন্দ্রের ৩৩ কেভি যেখানে একটি শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এরপর মার্সেল বক্স হয়ে একটি ট্রান্সফরমারে আগুন লাগে। পরে ফায়ার সার্ভসের দুইটি ইউনিট আগুন নেভানোর কাজে লাগে। ফায়ার সার্ভিস কর্মীদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ময়মনসিংহ অঞ্চলের পিডিবির প্রধান প্রকৌশলী মো. রফিকুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের কারণে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ইতিমধ্যে এ ঘটনায় পিজিসিবি একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তের পর মূল কারণ জানা যাবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ