সোমবার, ২০ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ফরিদপুরের আলোচিত রাজনীতিবিদ মুফতি রায়হান জামিল ইসলামী আন্দোলনে যোগদান ‘আমিরে হেফাজতকে নিয়ে ইলিয়াসের কুরুচিপূর্ণ মন্তব্য অত্যন্ত নিন্দনীয়’ ‘জমিয়ত নিরেট রাজনৈতিক দল নয়, মূল কাজ ইসলাম সংরক্ষণ’ পাসপোর্টে যুক্ত হচ্ছে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমের ছবি ‘গণভোটের রায় অমান্য করে সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে’ কেরানীগঞ্জের মরহুম আলেমদের জীবন ও কর্মের ওপর গ্রন্থের মোড়ক উন্মোচন নামাজরত অবস্থায় লুটিয়ে পড়ে মুসল্লির মৃত্যু হেফাজত আমিরকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের মন্তব্য, ছাত্র জমিয়তের নিন্দা রাতের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের আভাস ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

ঢাকায় আসছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একদিনের সংক্ষিপ্ত সফরে আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় আসছেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজারতো। তার এই সফরে ঢাকা-বুদাপেস্টের মধ্যে দ্বিপক্ষীয় বিষয়ে দুটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

করোনা পরিস্থিতির মধ্যে এটি কোনো বিদেশি পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ঢাকা সফর।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজারতো বৃহস্পতিবার সকালে ঢাকায় নেমেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরে যাবেন। সেখানে জাতির জনকের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা করবের দুই মন্ত্রী।

এরপর পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার। বৈঠক শেষে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই মন্ত্রী দুটি চুক্তি স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। আগামীকাল বিকালে ঢাকা ছাড়ার কথা রয়েছে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ