বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু দুপুরের মধ্যে ঢাকাসহ ৯ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা

ময়মনসিংহে গ্রিড উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ২০ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)>
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের কেওয়াটখালি পিজিসিবি গ্রিড উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ২০ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে ময়মনসিংহ অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ।

জানা যায়,কেওয়াটখালি পিজিসিবি'র গ্রিড উপকেন্দ্রের ৩টি ট্রান্সফর্মারের মধ্যে একটি সম্পূর্ণ পুড়ে যায় এবং একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়।

আজ বুধবার সকাল ৮টার দিকে আংশিক ক্ষতিগ্রস্ত ট্রান্সফর্মারটির মেরামত কাজ শেষ হওয়ায় এখন দুটি ট্রান্সফর্মার দিয়ে চলছে বিদ্যুৎ সরবরাহ। পুড়ে যাওয়া ট্রান্সফর্মারসহ অন্যান্য যন্ত্রপাতি মেরামতে কাজ করছেন পিজিসিবির প্রকৌশলীরা।

গ্রিড মেইনটেইন্যান্স ডিভিশন, পিজিসিবি, ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী মাসুদুল হক জানান, সারারাত কাজ করে আগুনে আংশিক ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমারটি চালু করা হয়েছে। এখন ময়মনসিংহ অঞ্চলে পিডিবি ও পল্লী বিদ্যুতের বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক আছে। পুড়ে যাওয়া ট্রান্সফরমারটি মেরামতে কাজ করছে সরবরাহকারী প্রতিষ্ঠান এনার্জিপ্যাক। তবে এটি মেরামতে কয়েকদিন সময় লাগবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ নগরীর কেওয়াটখালি এলাকার পিজিসিবি'র ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে ভয়াবহ আগুনে জাতীয় গ্রিডের ৩৩ কেভি সঞ্চালন লাইন, ১৩২ কেভি ট্রান্সফরমার ও কন্ট্রোল রুমের সুইচ বোর্ডসহ অন্যান্য যন্ত্রপাতি পুড়ে যায়। এতে করে ব্যাহত হয় পুরো ৪টি জেলার বিদ্যুৎ ব্যবস্থা।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ