রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

'অতীতের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ আমদানি করা হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পেঁয়াজ নিয়ে অস্থিরতা কমাতে এবার সর্বকালের রেকর্ড ভেঙে সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ আমদানি করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ভারতেও পেঁয়াজের দাম বেড়েছে। বন্যার কারণে পেঁয়াজ সরবরাহে কিছুটা সমস্যা হয়েছে। তারপরও মন্ত্রণালয় সবকিছু মনিটরিং করছে। ১৩ সেপ্টেম্বর থেকে খোলাবাজারে টিসিবির মাধ্যমে পেঁয়াজ বিক্রি করা হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে তিন সদস্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমাদের বাজারের পাশাপাশি ভারতের বাজারেও ইতোমধ্যে পেঁয়াজের দাম বেড়ে গেছে। এজন্য এ বছর রেকর্ড পরিমাণ পেঁয়াজ আমদানি করার উদ্যোগ নেয়া হয়েছে। পেঁয়াজ আমদানিতে পাঁচ শতাংশ শুল্ক প্রত্যাহারের জন্য চিঠি দেয়া হয়েছে। আশা করছি, শুল্ক প্রত্যাহার করা হবে।

টিপু মুনশি বলেন, ‘আজ বাণিজ্য মন্ত্রণালয় থেকে বেশ কয়েকটি টিম আমদানির স্থানগুলোতে যেমন-বেনাপোল ও হিলিতে যাবে। সেখানে দেখবে আমদানির কী অবস্থা।’

বন্যার কারণে দাম বেড়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, পেঁয়াজের একটু দাম বেড়েছে বাজারে। বন্যার কারণে সরবরাহে সমস্যা হয়েছে। আমরা খুব চেষ্টা করছি। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) বড় পরিসরে নামছে। আগামী ১৩ তারিখ থেকে ন্যায্যমূল্যে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করবে। আমরা সর্বকালের রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ আমদানি করব। আমরা ফুল মনিটর করছি, দেখা যাক।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ