বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

পুকুরে মিলল এমপি নদভীর ভাইয়ের লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য (এমপি) আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর বড় ভাই আবুল ওয়াফা মোহাম্মদ শাহাবুদ্দীনের (৬৫) লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ সেপ্টেম্বর) সাতকানিয়া মাদার্শা ইউনিয়নের মক্কার বাড়ি এলাকায় এমপি নদভীর নিজ বাড়ির পুকুরে লাশ ভেসে ওঠার পর পুলিশ গিয়ে উদ্ধার করে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মঙ্গলবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। সংসদ সদস্যের বাড়ির আশপাশের এলাকায় খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

ওসি বলেন, ‘সকালে বাড়ির এলাকার ভেতরে থাকা পুকুরে উনার লাশ ভেসে উঠে। ওই বাড়ির সিসিটিভি ফুটেজ থেকে দেখা গেছে, সাংসদের বড় ভাই মঙ্গলবার দুপুরে পুকুরে ওযু করতে যাওয়ার পর সেখানে তিনি পড়ে যান। তিনি বয়স্ক এবং শারীরিকভাবে অসুস্থও ছিলেন। দুর্ঘটনাবশত এ ঘটনা ঘটেছে বলে আমাদের ধারণা। এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ