মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ

ঋণ আদায়ের সময় ক্যাশআউটের খরচ কে দিবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আমি আমার এক বন্ধু থেকে বিকাশের মাধ্যমে কিছু টাকা ঋণ নিয়েছি। সে টাকা ক্যাশআউট করার কোনো খরচ সে দেয়নি। আমি খরচ দিয়ে ক্যাশআউট করেছি।

এখন টাকা ফেরত দেওয়ার সময় উক্ত খরচের টাকা কেটে রাখতে পারব কি না? আর ঋণ পরিশোধের সময় আমি যদি টাকাগুলো পুনরায় বিকাশের মাধ্যমে পাঠাই তাহলে সেক্ষেত্রে ক্যাশআউট করার খরচ আমাকে দিতে হবে কি না? জানিয়ে বাধিত করবেন।

উত্তর: ঋণ বা করজে হাসানার পুরো টাকা ঋণদাতার প্রাপ্য। ঋণ দেওয়া-নেওয়ার মাঝে বাস্তব কোনো খরচ হলে তা ঋণগ্রহীতা বহন করবে; ঋণদাতা নয়। সুতরাং বিকাশের মাধ্যমে ঋণ গ্রহণ করলে তা ক্যাশআউট করার খরচ আপনাকেই বহন করতে হবে।

এ টাকা ঋণের টাকা থেকে কেটে রাখা জায়েয হবে না। তদ্রƒপ ঋণের টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করলেও আপনাকেই তার ক্যাশআউট করার খরচ প্রদান করতে হবে।

এসংক্রান্ত কোনো খরচই ঋণদাতার উপর চাপানো যাবে না। তবে ঋণদাতা স্বেচ্ছায় কোনো খরচ প্রদান করতে চাইলে এটা তার পক্ষ থেকে অনুগ্রহ ও ছাড় ধরে নেওয়া হবে এবং তা গ্রহণ করা জায়েয হবে। সূত্র: আলমুহীতুল বুরহানী ১১/৩১৭; ফাতাওয়া হিন্দিয়া ৪/৩৭২; বাদায়েউস সানায়ে ৪/২০৯; রদ্দুল মুহতার ৫/৬৮২। সৌজন্যে-আল কাউসার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ