বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ-ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য নতুন সতর্কতা ক্রিকেটার আদিল রশিদের অনুপ্রেরণায় পুরো পরিবার ইসলামের ছায়ায়! নিকাব পরে ব্রিটিশ সিটিজেন অ্যাওয়ার্ড গ্রহণ করলেন খাদিজা প্যাটেল মসজিদে হারামের ইমাম হিসেবে আদ-দোসারির ৭ বছর পূর্তি আরবিতে প্রকাশিত হলো বিখ্যাত সিরাতগ্রন্থ ‘সিরাতুন নবী’ ‘হাদিসের মজলিস পুনরুজ্জীবন উম্মাহকে নবীজির সঙ্গে যুক্ত করে’ বুধবার সারা দেশে এনসিপির বিক্ষোভ-সমাবেশ ইরান ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহুর অষ্টম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য মিডল্যান্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার অধিবেশনে বাজেট ও গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন

‘গ্যাস লাইনের লিকেজ থেকে মসজিদে আগুনের সূত্রপাত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গ্যাস লাইনের লিকেজ থেকে নারায়ণগঞ্জের ফতুল্লায় মসজিদে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে সিআইডির তদন্ত দল। তবে অন্যান্য সব তদন্ত কমিটির রিপোর্ট হাতে নিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে।

আজ শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিআইডির ডিআইজি মাইনুল হাসান।

তিনি বলেন, আমরা প্রাথমিক ধারণা করছি গ্যাস লিকেজ থেকেই এই ঘটনা ঘটেছে। তদন্ত আরও অগ্রসর হলে আমরা পুরো বিষয়টি জানতে পারবো। বিদ্যুৎ,গ্যাস এবং এই মসজিদের নির্মাণ ত্রুটিসহ সামগ্রিক বিষয় নিয়েই আমরা কাজ করবো।

তিনি আরও বলেন, বিস্ফোরণের ঘটনায় দোষীদের চিহ্নিত করে দ্রুত প্রতিবেদন দেয়া হবে। মসজিদে বিস্ফোরণ ঘটনার মামলাটি পেশাগত সর্বোচ্চ দক্ষতা দিয়ে পরিচালনা কার হবে বলেও জানান তিনি।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন, এডিশনাল ডিআইজি ইমাম হোসেন।

গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হন। এ ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ