বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ-ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য নতুন সতর্কতা ক্রিকেটার আদিল রশিদের অনুপ্রেরণায় পুরো পরিবার ইসলামের ছায়ায়! নিকাব পরে ব্রিটিশ সিটিজেন অ্যাওয়ার্ড গ্রহণ করলেন খাদিজা প্যাটেল মসজিদে হারামের ইমাম হিসেবে আদ-দোসারির ৭ বছর পূর্তি আরবিতে প্রকাশিত হলো বিখ্যাত সিরাতগ্রন্থ ‘সিরাতুন নবী’ ‘হাদিসের মজলিস পুনরুজ্জীবন উম্মাহকে নবীজির সঙ্গে যুক্ত করে’ বুধবার সারা দেশে এনসিপির বিক্ষোভ-সমাবেশ ইরান ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহুর অষ্টম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য মিডল্যান্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার অধিবেশনে বাজেট ও গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন

মারকাযুস সাহাবা’র সর্বোচ্চ ফোরাম মজলিসে শানে সাহাবা গঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দ্বীনি দাওয়াতি সংগঠন মারকাযুস সাহাবা বাংলাদেশ’র সর্বোচ্চ কার্যনির্বাহী পরিষদ 'মজলিসে শানে সাহাবা গঠিত হয়েছে। শুক্রবার মাগরিবের পর ঢাকার মাদানীনগরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের আমির মুফতি শামীম আল-আরকামের সভাপতিত্বে এক বিশেষ আলোচনা সভায় 'মজলিসে শানে সাহাবা'র সদস্যদের নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- মারকাযুস সাহাবা বাংলাদেশ এর মহাসচিব হাফেজ মাওলানা শরীফ উল্লাহ তারেকী, কেন্দ্রীয় কমিটির সিনিয়র দায়িত্বশীল ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি আবু তাহের আল-মাদানী, মুফতি মনির আহমাদ, মুফতি আব্দুল হান্নান, হাফেজ মাওলানা দ্বীন ইসলাম ও মাওলানা নাজমুল হুদাসহ অন্যান্য দায়িত্বশীলগণ।

মজলিসে শানে সাহাবার সদস্যদের মধ্যে মারকাযুস সাহাবা বাংলাদেশ’র আমির মুফতি শামীম আল-আরকাম, মহাসচিব হাফেজ মাওলানা শরীফ উল্লাহ তারেকী ছাড়াও রয়েছেন চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাওলানা সানাউল্লাহ নূরী মাহমুদী, সেক্রেটারি মাওলানা মনছুরুল হক জিহাদী এবং কেন্দ্রীয় সিনিয়র দায়িত্বশীল ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি আবু তাহের আল-মাদানী।

দলের মহাসচিব হাফেজ মাওলানা শরীফ উল্লাহ তারেকী সাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে মারকাযুস সাহাবা বাংলাদেশ’র যে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত চূড়ান্ত করবে সংগঠনের সর্বোচ্চ কার্যনির্বাহী পরিষদ 'মজলিসে শানে সাহাবা'।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ