রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

স্বর নরম করতে ফিলিস্তিনের ওপর আরব লীগের চাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরব আমিরাত ও ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার জন্য যে চুক্তি করেছে সে ব্যাপারে কঠোর অবস্থান থেকে সরে আসার জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করেছে আরব লীগ। সংস্থার প্রভাবশালী দুই সদস্যদেশ বাহারাইন ও আমিরাত এই চাপ সৃষ্টি করেছে।

চাপের মুখে ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই চুক্তির ব্যাপারে তাদের সমালোচনা অনেকটা ক্ষীণ করবে বলে খবর বেরিয়েছে। অথচ এর আগে আরব লীগের সম্মেলনে ইসরায়েল এবং আমিরাতের মধ্যকার চুক্তির সমালোচনা করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ একটি প্রস্তাব জমা দিয়েছে যাতে ২০০২ সালে ফিলিস্তিন-ইসরাইল সংকট মোকাবেলায় লক্ষ্যে আরব লীগের নেয়া পদক্ষেপ বাস্তবায়নের আহ্বান জানিয়েছিল।

আরব আমিরাত এবং বাহরাইনের চাপের মুখে ফিলিস্তিনি রাষ্ট্রদূত ২২ জাতির আঞ্চলিক এ সংস্থায় নতুন একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছেন যাতে এই চুক্তির নিন্দা করার কথা বলা হয়নি।

ফিলিস্তিনি রাষ্ট্রদূতের জমা দেয়ায এ প্রস্তাবের একটি কপি বার্তা সংস্থা রয়টার্সের হাতে পড়েছে এবং তার বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে যে, ওই প্রস্তাবে ফিলিস্তিনের পক্ষ থেকে বলা হয়েছে, আমিরাত, ইসরায়েল ও আমেরিকার উদ্যোগে সম্পাদিত চুক্তি আরব দেশগুলোর ঐক্য নষ্ট করতে পারে নি কারণ ফিলিস্তিনি ইস্যুটি দুটি দেশ নয় বরং পুরো আরব বিশ্বের বিষয়।

ফিলিস্তিনের খসড়া প্রস্তাবে বলা হয়েছে- ত্রিপক্ষীয় এই ঘোষণা আরব লীগের মূল নীতিকে পরিবর্তন করে দিতে পারে না যার ভিত্তি হচ্ছে ১৯৬৭ সালের সীমানা ধরে দুই রাষ্ট্রভিত্তিক সমাধান। ফিলিস্তিনি কর্তৃপক্ষের তোলা প্রস্তাব নিয়ে আজই মিশরের রাজধানী কায়রোয় আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বিতর্ক হওয়ার কথা রয়েছে। সূত্র: পার্সটুডে

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ