সোমবার, ২০ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ফরিদপুরের আলোচিত রাজনীতিবিদ মুফতি রায়হান জামিল ইসলামী আন্দোলনে যোগদান ‘আমিরে হেফাজতকে নিয়ে ইলিয়াসের কুরুচিপূর্ণ মন্তব্য অত্যন্ত নিন্দনীয়’ ‘জমিয়ত নিরেট রাজনৈতিক দল নয়, মূল কাজ ইসলাম সংরক্ষণ’ পাসপোর্টে যুক্ত হচ্ছে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমের ছবি ‘গণভোটের রায় অমান্য করে সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে’ কেরানীগঞ্জের মরহুম আলেমদের জীবন ও কর্মের ওপর গ্রন্থের মোড়ক উন্মোচন নামাজরত অবস্থায় লুটিয়ে পড়ে মুসল্লির মৃত্যু হেফাজত আমিরকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের মন্তব্য, ছাত্র জমিয়তের নিন্দা রাতের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের আভাস ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানের শান্তি প্রতিষ্ঠায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

গতকাল শনিবার কাতারের দোহায় শুরু হওয়া শান্তি আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান আফগান সরকারের প্রতিনিধি দলের প্রধান আবদুল্লাহ আবদুল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানের মূল বক্তা হিসেবে তিনি বলেন, যুদ্ধে কেউ জয়ী হবে না। এদিকে অনুষ্ঠানের আরেক বক্তা তালেবান প্রতিনিধি দলের মুখপাত্র মোল্লা আবদুল গানি বারাদার যুদ্ধবিরতির ব্যাপারে কিছু না বললেও আফগানিস্তানকে ইসলামী আইনে রাখার ওপর জোর দেন।

এসময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, কঠোর শ্রম আর ত্যাগের পর এই বৈঠক শুরু হয়েছে। তাই পুরো বিশ্বই এই আলোচনার সাফল্য কামনা করে। শনিবার শান্তি আলোচনার মূল পর্ব শুরু হওয়ার কথা রয়েছে। আফগান সরকারের পক্ষ থেকে ২১ জন সদস্য এই আলোচনায় অংশ নিচ্ছেন।

অন্যদিকে তালেবানের পক্ষে রয়েছে দলের দুই শীর্ষ নেতা মৌলভী আবদুল হাকিম ও হায়বাতুল্লাহ আখুনজাদার ঘনিষ্ঠ সহযোগী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ