বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮ ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘আর্ত সামাজিক কর্মকাণ্ডে মজলিস কর্মীদের বলিষ্ঠ ভুমিকা পালন করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম.এম আতিকুর রহমান
বড়লেখা (মৌলভীবাজার) থেকে:

মজলুম মুসতাদআফিন মানুষের আহাজারিতে আজ বাতাস ভারি হয়ে উঠেছে। করোনাকালীন কর্মহীন গণমানুষের আয়ের উৎস বন্ধ হয়ে দিশেহারা জাতি। কঠিন এ পরিস্থিতিতে অসহায় মজলুম মানুষের মুক্তির লক্ষে খেলাফত মজলিসের কর্মীদের আর্ত সামাজিক কর্মকাণ্ডে বলিষ্ঠ ভুমিকা পালন করতে হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) মৌলভীবাজারের বড়লেখায় খেলাফত মজলিসের দিনব্যাপী এক তরবিয়তী মজলিসে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জাতীয় নেতৃত্বের প্রতি আজ জনগণের আস্থার চরম সংকট দেখা দিয়েছে। জ্ঞান ও চারিত্রিক উৎকর্ষ সাধন করে আগামীর নেতৃত্বের শূন্যতা পুরোন আমাদেরকে প্রস্তুতি নিতে হবে।

উপজেলা সভাপতি কাজী মাওলানা এনামুল হকের সভাপতিত্বে উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা লুতফুল রহমানের পরিচালায় সদর ইউনিয়ন মিলনায়তনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা সহ সভাপতি মাওলানা লুতফুল রহমান, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আবুল খালিক, জেলা তথ্য ও গবেষণা সম্পাদক এম. এম আতিকুর রহমান।

উপস্থিত ছিলেন উপজেলা সহ সভাপতি প্রিন্সিপাল মাওলানা সাইদুর রহমান, মাওলানা মুতাহিরুল ইসলাম, মাওলানা শফিকুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক ফয়সল আলম স্বপন, বায়তুলমাল সম্পাদক মাওলানা মনসুর আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক সেলিম উদ্দিন, সাবেক ছাত্রনেতা এনামুল হক, হাবিবুর রহমান, ছাত্র মজলিস বড়লেখা উপজেলা সভাপতি কামরুল হাসান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ