মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

প্রকাশ হয়েছে আল্লামা মুফতী সাঈদ আহমদ পালনপুরী রহ. এর স্মারকগ্রন্থ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামিম আহমদ: দারুল উলুম দেওবন্দের সাবেক শাইখুল হাদীস, সদরুল মোদাররেছিন আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. -এর স্মারক উন্মোচন করা হয়েছে।

শনিবার কামরাঙ্গীরচরের জামিয়া নুরিয়া মাদরাসায় অনুষ্ঠিত ইসলাহী মজলিসে স্মারক উন্মোচন করা হয়। স্মারকের মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।

স্মারক গ্রন্থে রয়েছে আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. জীবন-কর্ম, সংগ্রাম ও সাধনার নির্মোহ বিবরণ এবং শায়খের সান্নধ্যিপ্রাপ্তদের আবেগময় স্মৃতিচারণ, অভিব্যক্তি, আত্মউপলব্ধির বর্ণনা। স্মারক গ্রন্থের কাজ করেছেন মুফতি ওমর ফারুক সন্ধিপী।

এ সময়ে আল্লামা মুফতি ওমর ফারুক সন্দ্বীপি তার বক্তব্যে বলেন, মুফতী সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন দেওবন্দিয়্যতের মুখপাত্র। তিনি সুন্নাহ বিবর্জিত কোন কাজ বরদাশত করতেনা। তার জীবনিতে ওলামা তলাবা সবার জন্য রয়েছে জীবনের সঠিক রাহনুমা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল্লামা নুর হুসাইন কাসেমী, আল্লামা নুরুল ইসলাম জিহাদী, অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান চৌধুরী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সম্পাদক মন্ডলির পক্ষে ছিলেন মুফতি মুহাম্মদ আরাফাত।

স্মারক মূল্য ২৩০টাকা
প্রাপ্তিস্থান : মাকতাবাতুল হিযাজ মাদানিনগর মাদরাসা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ