বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ফেনী-চট্টগ্রাম রুটে আলাদা ট্রেন চালুর ঘোষণা রেলমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনী থেকে চট্টগ্রামে যাতায়াতের জন্য আলাদা ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আজ রোববার সকালে ফেনী রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতিকালে সংক্ষিপ্ত সমাবেশে এ ঘোষণা দেন তিনি।

রেলমন্ত্রী বলেন, ফেনী রেলওয়ে স্টেশনকে আধুনিক স্টেশনে তৈরি করা হবে। যাতে মানুষ একশ বছর পরও বলতে পারে এখানে একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন রেলস্টেশন হয়েছে।

ফেনী থেকে ছেড়ে যাওয়া ট্রেনের টিকিট সংখ্যা বাড়ানোর দাবির যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, টিকিট বাড়ানো সম্ভব। এ ব্যাপারে ঢাকায় গিয়ে আলোচনার মাধ্যমে ব্যবস্থা করা হবে।

মন্ত্রী বলেন, টিকিট ছাড়া কেউ যাতে প্লাটফর্মে প্রবেশ করতে না পারে এজন্য স্টেশনগুলোতে বাউন্ডারি ওয়াল নির্মাণের কাজ চলছে। ইতোমধ্যে রাজধানীর কমলাপুর, বিমানবন্দর, জয়দেবপুর ও নরসিংদীতে ওয়াল নির্মাণের কাজ শেষ হয়েছে। পর্যায়ক্রমে সব স্টেশনে একাজ সম্পন্ন হবে।

এ সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম প্রমুখ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ