বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

বালিশকাণ্ড: ঠিকাদার শাহাদাতের জামিন কেন বাতিল নয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রূপপুর পারমাণবিক বিদুৎ প্রকল্পের একটি ভবনের আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী অস্বাভাবিক দামে কেনা সংক্রান্ত দুর্নীতির মামলায় সাজিন কনস্ট্রাকশনের মালিক ঠিকাদার শাহাদাত হোসেনকে নিম্ন আদালতের দেয়া জামিন কেন বাতিল হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার হাইকোর্টের বিচারপতি মুহা. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মুহা. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবীন রাব্বানী দীপা। অন্যদিকে শাহাদাতের পক্ষে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ ও ব্যারিস্টার মাহবুব শফিক।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, তার জামিন বাতিলে দুই সপ্তাহের রুল জারি করেছেন আদালত।

এর আগে আইনজীবী খুরশীদ আলম খান বলেছিলেন, ২৭ আগস্ট পাবনার আদালত তাকে জামিন দিয়েছেন। দুদক এ জামিন আদেশের বিরুদ্ধে রিভিশন করে তার জামিন বাতিলের আবেদন করেছি। ২০১৯ সালের ১২ ডিসেম্বর পাবনায় এ ঠিকাদারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে দুদক।

শাহাদাত হোসেনের বিরুদ্ধে দুদকের পাবনা কার্যালয় দুটি আলাদা দুর্নীতির মামলা করে। যেখানে বলা হয় রূপপুর প্রকল্পে আসবাবপত্র সরবরাহে আস্বাভাবিক দর দিয়ে তারা প্রায় ১৬ কোটি টাকা তছরূপ করেছে। মামলাটি তদন্ত করছে দুদকের পাবনা কার্যালয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ