রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

শুরু হচ্ছে ভাষা সাহিত্য ও সাংবাদিকতা কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ‘নিজেকে গড়াই হোক জীবনের প্রথম অঙ্গীকার’ প্রতিপাদ্যকে ধারণ করে শুরু হচ্ছে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগ ও বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের তত্ত্বাবধানে ‘ভাষা সাহিত্য সাংবাদিকতা সার্টিফিকেট কোর্স।’ কোর্সের মেয়াদ: তিন মাস।  মোট ক্লাস রয়েছে ২৫টি (প্রতিদিন দু’টি ক্লাস)।

সময়: প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১২.৩০।
স্থান: মাহবুব প্লাজা/ক্যাফে বাগদাদ ভবন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ৬ষ্ঠ তলা, তোপখানা রোড, পল্টন ঢাকা। (পূর্ণাঙ্গ শীতাতপ নিয়ন্ত্রিত, ডিজিটাল, ভিআইপি ক্লাসরুম)

ক্লাস শুরু: ৯ অক্টোবর, শুক্রবার, সকাল ৯টায়

কোর্সে যেসব বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে

# কী পড়বো কেন পড়বো
# লেখালেখির প্রস্তুতি
# ভাষা বানান ও হাতে-কলমে প্রুফ ও সম্পাদনা
# গদ্যসাহিত্যস প্রবন্ধ-নিবন্ধ

# অনুবাদ সাহিত্য
# ছোটগল্প ও উপন্যাস
# ছড়া-কবিতা
# পাণ্ডুলিপি তৈরি

# সাংবাদিকতা রিপোর্টিং
# আবৃত্তি ও উচ্চারণ
# অনলাইন সাংবাদিকতা
# ফিচার

# সাক্ষাৎকার
# প্রেস বিজ্ঞপ্তি, প্রেস ব্রিফিং, প্রেস নোট
# ফটোগ্রাফি বা ক্যামেরার ব্যবহার

কোর্সে প্রশিক্ষক হিসেবে থাকবেন যারা

> মাওলানা উবায়দুর রহমান খান নদভী, সিনিয়র সহকারী সম্পাদক, দৈনিক ইনকিলাব

>আলী আর রাজী, শিক্ষক, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
> আহমদ সেলিম রেজা, সিনিয়র রিপোর্টার, বাংলাদেশ প্রতিদিন
> মহিউদ্দিন আকবর, নজরুল গবেষক

>মাওলানা লিয়াকত আলী, সাংবাদিক ও মুহাদ্দিস
> মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মুহাদ্দিস ও লেখক
> মাওলানা শরীফ মুহাম্মদ, সম্পাদক, ইসলাম টাইমস
> আশরাফুল আলম পিন্টু, বিভাগীয় সম্পাদক, দৈনিক যুগান্তর

> বি এম হারিস, পরিচালক, অদ্রি, শাহবাগ
> মাওলানা আইয়ুব বিন মুঈন, পরিচালক, আবিমস
> মুফতি এনায়েতুল্লাহ, বিভাগীয় সম্পাদক, বার্তা২৪ ডটকম
> জহির উদ্দিন বাবর, বার্তা সম্পাদক, ঢাকাটাইমস
.
আরও প্রশিক্ষণ দেবেন প্রতিশ্রুতিশীল লেখিয়েরা

কোর্সের যত বৈশিষ্ট্য
* নিয়মিত অনুশীলন ও হোম ওয়ার্কের মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে লেখালেখির উপযুক্ত করে গড়ে তোলা হবে।
* প্রতিটি ক্লাসেই থাকবে সমৃদ্ধ লেকচার শিট।
* কোর্স শেষে উত্তীর্ণদের সার্টিফিকেট এবং বাছাই করা ১০ জনকে নিউজরুমে ইন্টার্নশিপের সুযোগ।
* সাংবাদিকতা ও লেখালেখিতে আগ্রহীদের কর্মসংস্থানে সহযোগিতা।
* কোর্স চলাকালীন জাতীয় সংবাদপত্রে লেখার সুযোগ।
* নিয়মিত অতিথি প্রশিক্ষক ও প্রতিষ্ঠালব্ধ লেখকদের সঙ্গে সাক্ষাৎ-পরিচয় ও তাদের লেখক হয়ে ওঠার গল্প শোনার ব্যবস্থা।
* শিক্ষা উপকরণ প্রদানসহ নিয়মিত পুরস্কারভিত্তিক ক্লাস।

কোর্স ফি: মাত্র দুই হাজার টাকা (আসন সংখ্যা সীমিত)

যোগাযোগ:
০১৯১৪৫৭৪০৪৭ (বিকাশ)
০১৯৩১৪০৮৩৪৭

কোর্স পরিচালক হিসেবে থাকবেন আওয়ার ইসলাম সম্পাদক হুমায়ুন আইয়ুব এবং কোর্স সমন্বয়ক হিসেবে থাকবেন বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম এর সাধারণ সম্পাদক মুনীরুল ইসলাম।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ