বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ।। ৭ শ্রাবণ ১৪৩৩ ।। ৯ সফর ১৪৪৮

শিরোনাম :
‘আবাসন খাতে স্বচ্ছতা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করবে সরকার’  পোশাক শিল্পের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রধানমন্ত্রীর জঙ্গল সলিমপুরে ৬ সড়ক নির্মাণে যুক্ত হচ্ছে সেনাবাহিনী দল থেকে বহিষ্কৃত এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি স্বাস্থ্য অধিদফতরের নতুন পরিচালক ডা. নুরুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পূর্বধলা উপ-শাখা কমিটি পুনর্গঠন খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক ছবি-ভিডিও প্রচার করে নারীর সম্মানহানি, ইসলাম কী বলে কামরাঙ্গীরচরে জমিয়তে উলামায়ে ইসলামের মতবিনিময় সভা ভিডিওকাণ্ডে এমপি গাজী নজরুল ইসলামকে জামায়াত থেকে বহিষ্কার

ওসি প্রদীপের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টেকনাফের হোয়াইক্যংয়ে মিজানুর রহমান নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশসহ ১৩ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে আরও একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) নিহতের বোন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা নুর নাহার বাদী হয়ে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (টেকনাফ-৩)  হেলাল উদ্দিনের আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযুক্তদের মধ্যে ১২ জন পুলিশ সদস্য ও ইউনিয়ন পরিষদের একজন দফাদার রয়েছে।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী জুলকারনাইন জিল্লু জানান, ভিকটিম মিজানুর রহমান মোবাইল ব্যাংকিং পরিচালনা করে জীবিকা নির্বাহ করতো। গত ৫ই এপ্রিল সকালে টেকনাফ উপজেলা পরিষদ মসজিদ মার্কেটের দোকান থেকে তাকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে একদল পুলিশ গিয়ে তার বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায় এবং মিজানের পরিবার সদস্যদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। প্রাণে বাঁচতে মিজানের পরিবার ধারকর্য করে দুই লাখ টাকা দেয়। বাকি টাকা দিতে অপারগতা প্রকাশ করায় রাত পৌনে বারোটার দিকে ‘বন্দুকযুদ্ধ’-র নাটক সাজিয়ে মিজানুরকে গুলি করে হত্যা করা হয়।

জুলকার নাইন জিল্লুর বলেন, ফৌজদারি মামলার এজাহারটি আমলে নিয়েছেন আদালত এবং ওই ঘটনা সংক্রান্ত অন্য মামলা আছে কিনা তা আগামী ১০ নভেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে টেকনাফ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, মেজর (অব.) সিনহা হত্যা মামলা ছাড়াই টেকনাফ থানা থেকে বরখাস্ত ওসি প্রদীপের বিরুদ্ধে এটি ১১তম হত্যা মামলা হিসেবে আদালতে নথিভুক্ত হয়েছে। এছাড়াও আরও দু’টি আবেদন জমা পড়েছে। তবে মহেশখালীতে দায়ের করা একটি মামলা আদালত গ্রহণ করেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ