রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

বাহরাইন-ইসরায়েল শান্তিচুক্তি মুসলিম বিশ্বে নতুন সংকট তৈরি করবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাহরাইন-ইসরাঈল শান্তিচুক্তি মুসলিম বিশ্বে নতুন সংকট তৈরি করবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপ্যাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।

তিনি বলেন, আমিরাতের পর বাহরাইন কর্তৃক ইসরাঈলের সাথে চুক্তি করাটা উম্মাহর জন্য অশনিসংকেত। এমনকি খোদ বাহরাইনের জনগণও সরকারের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি। বাহরাইন সরকারকে এহেন বিশ্বাসঘাতকতাপূর্ণ সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে।

আজ সোমবার বিকাল ৩টায় রাজধানীর পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে শুরার তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।

সংগঠনের সেক্রেটারি জেনারেল নূরুল করীম আকরাম-এর সঞ্চালনায় আয়োজিত শুরা তারবিয়াতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন এবং যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান।

সভাপতির বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি এম. হাছিবুল ইসলাম বলেন, করোনা ক্লান্ত বাংলাদেশের মানুষের দুঃখ-দুর্দশা এমন পর্যায়ে পৌঁছেছে যে, এমতাবস্থায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবী হয়ে দাঁড়িয়েছে। দেশের প্রতিটি সেক্টরে সীমাহীন দুর্নীতি, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সীমান্ত হত্যা দিনদিন ভয়াবহ আকার ধারণ করছে। যা সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। এসবের জন্য প্রকৃতপক্ষে আল্লাহর আইনের বিপরীতে মানবরচিত সমাজব্যবস্থা দায়ী। অতএব দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য আমাদেরকে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার অতন্দ্র প্রহরী হয়ে কাজ করতে হবে।

তারবিয়াতে আরো উপস্থিত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মাদ আব্দুল জলিল, জয়েন্ট সেক্রেটারি জেনারেল একেএম আব্দুজ্জাহের আরেফী, সাংগঠনিক সম্পাদক শেখ মুহাম্মাদ আল-আমীন, প্রশিক্ষণ সম্পাদক শরিফুল ইসলাম রিয়াদ, তথ্য ও গবেষণা সম্পাদক ইউসুফ আহমাদ মানসুর, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক এম এম শোয়াইব, অর্থ ও কল্যাণ সম্পাদক ইবরাহীম হুসাইন, কলেজ সম্পাদক এম এ হাসিব গোলদার, স্কুল সম্পাদক মাহমুদুল হাসান, সদস্য মুনতাসির আহমাদ সহ মজলিশে শুরার সদস্যবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ