সোমবার, ২০ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ফরিদপুরের আলোচিত রাজনীতিবিদ মুফতি রায়হান জামিল ইসলামী আন্দোলনে যোগদান ‘আমিরে হেফাজতকে নিয়ে ইলিয়াসের কুরুচিপূর্ণ মন্তব্য অত্যন্ত নিন্দনীয়’ ‘জমিয়ত নিরেট রাজনৈতিক দল নয়, মূল কাজ ইসলাম সংরক্ষণ’ পাসপোর্টে যুক্ত হচ্ছে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমের ছবি ‘গণভোটের রায় অমান্য করে সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে’ কেরানীগঞ্জের মরহুম আলেমদের জীবন ও কর্মের ওপর গ্রন্থের মোড়ক উন্মোচন নামাজরত অবস্থায় লুটিয়ে পড়ে মুসল্লির মৃত্যু হেফাজত আমিরকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের মন্তব্য, ছাত্র জমিয়তের নিন্দা রাতের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের আভাস ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

শিনজো আবের পদত্যাগে জাপানের প্রধানমন্ত্রী হচ্ছেন ইয়োশিহিদে সুগা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাপানের মন্ত্রিপরিষদের মুখ্যসচিব ইয়োশিহিদে সুগা ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) প্রধান নির্বাচিত হয়েছেন। ফলে বিদায়ী প্রধানমন্ত্রী শিনজো আবের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি।

আজ সোমবার ক্ষমতাসীন দলটির নেতৃত্ব নির্বাচনের ভোটে তিনি নিরঙ্কুশ জয় পেয়েছেন। এলডিপির সভাপতি নির্বাচনে জাপানের স্থানীয় সময় সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় এমপিদের ৩৯৪ ভোট আর ৪৭টি প্রদেশের তৃণমূল নেতাদের ১৪১ ভোটগ্রহণের কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত একটি ভোট কম পড়ে। ভোটের ফল বিকাল সাড়ে ৩টায় প্রকাশ করা হয়।

প্রকাশিত ফলে দেখা গেছে, ৫৩৪ ভোটের মধ্যে ৭১ বছর বয়সী ইয়োশিহিদে সুগা পেয়েছেন ৩৭৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা পেয়েছেন ৮৯ ভোট আর অপর প্রতিদ্বন্দ্বী সাবেক প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবা পেয়েছেন ৬৮ ভোট। নিয়মানুযায়ী, ক্ষমতাসীন দলের নির্বাচিত সভাপতিই প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। আগামী বুধবার পার্লামেন্টে আরেকটি ভোটে জাপানের প্রধানমন্ত্রী বেছে নেয়া হবে।

পার্লামেন্টে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় তাদের নতুন নেতাই নিশ্চিতভাবে জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন। প্রধানমন্ত্রিত্বের পাশাপাশি সুগা এলডিপির নেতৃত্বও দিবেন।

সূত্র:জাপান টাইমস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ