বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল

গোপালগঞ্জে মাদরাসাছাত্রের লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জের মুকসুদপুরে দিদার ফকির নামে ৬ষ্ঠ শ্রেণির এক মাদরাসার ছাত্রের লাশ উদ্ধার করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দিগনগর ইউনিয়নের দিগনগর গ্রামের পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

জানা যায়, দিদার ফকির একই গ্রামের নাসির ফকিরের ছেলে ও দিগনগর ফাজিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামের নাসির ফকিরের ছেলে দিদার ফকির রোববার সন্ধ্যায় মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর স্থানীয়রা সোমবার বিকেলে একই এলাকার মনিরকান্দি গ্রামের হাফিজের পুকুরে দিদারের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট ফাঁড়ির ইনচার্জ আবুল বাসার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানোর পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ