বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল

বরিশাল কর ভবনে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশাল কর ভবনের দ্বিতীয় তলার একটি অফিস কক্ষে আগুন লেগেছে। বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট এই আগুনে কম্পিউটারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়েছে।

মঙ্গলবার ভোরে নগরের ক্লাবরোডে অবস্থিত কর ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে। পরে দমকল বাহিনীর এক ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফারুক হোসেন। তিনি জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার মতো চেষ্টা চালিয়ে আগুন নেভায়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

আগুন নেভানোর আগেই অফিস কক্ষের তিনটি এসি, দু’টি স্টিলের আলমারি ও তিনটি কম্পিউটারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পুড়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ