সোমবার, ২০ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ফরিদপুরের আলোচিত রাজনীতিবিদ মুফতি রায়হান জামিল ইসলামী আন্দোলনে যোগদান ‘আমিরে হেফাজতকে নিয়ে ইলিয়াসের কুরুচিপূর্ণ মন্তব্য অত্যন্ত নিন্দনীয়’ ‘জমিয়ত নিরেট রাজনৈতিক দল নয়, মূল কাজ ইসলাম সংরক্ষণ’ পাসপোর্টে যুক্ত হচ্ছে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমের ছবি ‘গণভোটের রায় অমান্য করে সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে’ কেরানীগঞ্জের মরহুম আলেমদের জীবন ও কর্মের ওপর গ্রন্থের মোড়ক উন্মোচন নামাজরত অবস্থায় লুটিয়ে পড়ে মুসল্লির মৃত্যু হেফাজত আমিরকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের মন্তব্য, ছাত্র জমিয়তের নিন্দা রাতের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের আভাস ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

হোয়াইটহাউজে ইসরায়েলের সঙ্গে আমিরাত ও বাহরাইনের চুক্তি আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আজ মঙ্গলবার আনুষ্ঠানিক চুক্তি সই করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন।

আজ মঙ্গলবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চুক্তি সই করবেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন যায়েদ আল-নাহিয়ান এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাতিফ আল যায়ানির সঙ্গে।

১৯৪৮ সালে স্বাধীনতা ঘোষণা করে ইসরায়েল। ১৯৭৯ সালে মিসর ও ১৯৯৪ সালে জর্ডান ইসরায়েলের সঙ্গে চুক্তি করলেও আর কোনো মুসলিম দেশ তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেনি। সে হিসেবে তৃতীয় এবং চতুর্থ মুসলিম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন ইসরায়েলের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে।

গত মাসে প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সরাসরি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমিরাত, যা নিয়ে নিন্দার ঝড় ওঠে মুসলিম বিশ্বে।
এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, ‘আমিরাতের মতো বাহরাইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপন শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে।’

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন দ্য প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এক বিবৃতিতে জানিয়েছে, বাহরাইন-ইসরায়েলের মধ্যকার এই চুক্তি ফিলিস্তিনিদের ওপর আরেকটি বিশ্বাসঘাতকতার ছুরিকাঘাত। চুক্তির আওতায় ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে আরও ভূমি দখল করার পরিকল্পনা বাতিল করবে বলে জানানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ