বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরান ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহুর অষ্টম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য মিডল্যান্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার অধিবেশনে বাজেট ও গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা 

নারায়ণগঞ্জ ট্রাজেডি: হতাহত পরিবারের পাশে বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণে দগ্ধ ও নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। বুধবার (১৬ সেপ্টেম্বর) সংগঠনটির মহাসচিব আল্লামা মাহফুজুল হক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ খবর নেন।

এসময় বাংলাদেশ খেলাফত মজলিস নারায়নগঞ্জ জেলা ও মহানগরের পক্ষ থেকে নগদ অর্থ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রদান করেন তিনি। সেই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন- দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা, নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা হুসাইন আহমদ, মহানগর সভাপতি হাফেজ মাওলানা আবু সাঈদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা এমদাদুল্লাহ, মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ নুরে আলম, ঢাকা মহানগরী সহ-সাধারণ সম্পাদক মাওলানা সানাউল্লাহ আমিনী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আমানুল্লাহ রায়পুরী।

ইসলামী ছাত্র মজলিস নারায়নগঞ্জ জেলা সভাপতি কে এম দেলোয়ার আল হুসাইন, যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মাওলানা মীর আহমাদুল্লাহ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি মাহমুদ, সাধারণ সম্পাদক হাফেজ ফারুক আহমেদ, বন্দর থানা সভাপতি মাওলানা আলতাফ হুসাইন, সাধারণ সম্পাদক রফিক আহমেদ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ