বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ

ফরিদপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে মামলার হাজিরা দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছে। মঙ্গলবার (১৫ সে‌প্টেম্বর) সকালে ফরিদপুর-সালথা সড়কে ফরিদপুর সদরের বদরপুর এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।

জানা যায়, নিহত নুর আলম মোল্লা (৩৫) ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিসপু‌টি গ্রামের রতন মোল্লার ছেলে। পেশায় কৃষক নুর আলমের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দূর্ঘটনায় আহত অপর দুই ব্যক্তি মাঝারদিয়া ইউনিয়নের খলিসপু‌টি গ্রামের শাহ আলম মোল্লা (৩৯) ও মুহা. শরিফুল (৩৭)। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওইদিন সকালে সোনাপুর বাজার থেকে মা‌হিন্দ্র যোগে ফ‌রিদপু‌র কোর্টে হা‌জিরা দিতে যা‌চ্ছিল নুরআলমসহ বেশ কয়েকজন, ফরিদপুর সদর থানার বদরপুর বাজারের আগে গোলজারের দোকানের সামনে পৌছলে তাদের মা‌হিন্দ্র‌টি দূর্ঘটনার শিকার হয়।

সেখানে একটি কাভার্টভ্যান দা‌ঁড়িয়ে মাল আনলোড কর‌ছিল এবং অপর‌দিক থেকে এক‌টি ট্রাক আসায় রাস্তা আটকে যায়। সেখানে দ্রুত গ‌তির মা‌হি‌ন্দ্রটি দূর্ঘটনার কবলে পরে রাস্তা ও পাশের দোকানের সামনে দুমড়ে-মুচড়ে যায় এবং গুরুতর আহত হয় নুর আলম, শাহআলম ও শ‌রিফুল। নুর আলম‌সহ অপর দুজন‌কে দ্রুত ফ‌রিদপুর মে‌ডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চি‌কিৎসক নুর আলমকে মৃত ঘোষনা করে।

এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফরিদপুর কোতয়ালী থানার ওসি জনাব মুহা. মোরশেদ আলম। তিনি বলেন, থ্রি-হুইলার মাহিন্দ্রতে করে সালথা থেকে একটি মামলায় হাজিরা দিতে ফরিদপুরে যাচ্ছিলেন নূর আলমসহ একই গ্রামের কয়েকজন। সালথা-ফরিদপুর সড়কে বদরপুর এলাকায় ওই মাহেন্দ্রকে সামনের দিক থেকে একটি ট্রাক আঘাত করলে মাহেন্দ্রটি সড়কের উপর দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং আহত হন দুই জন। আহত দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ