বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

বিশ্বে করোনায় আক্রান্ত ২ কোটি ৯৪ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে (কোভিড-১৯) সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা দুই কোটি ৯০ লাখ ছাড়িয়েছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে বুধবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দুই কোটি ৯৪ লাখ ৬৮ হাজার ৫০৪ জন।

এছাড়া বাংলাদেশ সময় বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছে ৯ লাখ ৩৩ হাজার ২২৮ জন। ইতোমধ্যে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতী ভাইরাস।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৬ লাখ ৩ হাজার ৯২১ জন আর মৃত্যু হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৭৩৫ জনের।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ভারতে। সেখানে ৪৯ লাখ ৩০ হাজার ২৩৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু বিবেচনায় ভারত তৃতীয়। এখন পর্যন্ত দেশটিতে ৮০ হাজার ৭৭৬ জন করোনায় মারা গেছেন।

করোনায় তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত ব্রাজিলে। বুধবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৩ লাখ ৮২ হাজার ২৬৩ জন। মৃত্যুর সংখায় ব্রাজিল দ্বিতীয়। করোনায় দেশটিতে ১ লাখ ৩৩ হাজার ১১৯ জনের মৃত্যু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ