বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ

মারকাযুস সাহাবা বাংলাদেশের নাম পরিবর্তন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মারকাযুস সাহাবা বাংলাদেশের নাম পরিবর্তন করে 'শানে সাহাবা কাউন্সিল বাংলাদেশ নামকরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংগঠনের প্রধান উপদেষ্টা আল্লামা জুনায়েদ বাবুনগরী, সিনিয়র উপদেষ্টা আল্লামা ওবায়দুল্লাহ হামযা, মাওলানা আশরাফ আলী নিজামপুরী এবং জামিয়া পটিয়া চট্টগ্রামের প্রধান মুফতি হাফেজ আহমাদ উল্লাহর সাথে পরামর্শ সাপেক্ষে সংগঠনের নতুন নাম চূড়ান্ত করা হয়।

এখন থেকে সাহাবাদের জীবনাদর্শ প্রচার ভিত্তিক দাওয়াতি সংগঠন মারকাযুস সাহাবা বাংলাদেশের কাজ 'শানে সাহাবা কাউন্সিল বাংলাদেশ' নামে করা হবে।

শানে সাহাবা'র উপদেষ্টা মণ্ডলীর সাথে পৃথক বৈঠকে উপস্থিত ছিলেন- সংগঠনের আমির মুফতি শামীম আল-আরকাম, মহাসচিব হাফেজ মাওলানা শরীফ উল্লাহ তারেকী, চট্টগ্রাম বিভাগীয় সভাপতি ও সর্বোচ্চ কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা সানাউল্লাহ নূরী মাহমুদী, চট্টগ্রাম বিভাগীয় সেক্রেটারি ও সর্বোচ্চ কার্যনির্বাহী পরিষদ সদস্য হাফেজ মাওলানা মনছুরুল হক জিহাদী এবং কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক সম্পাদক, সর্বোচ্চ কার্যনির্বাহী পরিষদ সদস্য মাওলানা ইন'আমুল হাসান ফারুকী ও চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বশীল মাওলানা আখতার হোসাইন রাফিদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ