বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ

ময়মনসিংহে 'তাহাফ্ফুজে ফিকরে দারুল উলুম দেওবন্দ' আলোচনা সভা ২২সেপ্টেম্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন (বাপ্পি)
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে জামিয়া আরাবিয়া মাখযানুল উলুম মাদরাসার মিলনায়তনে আগামী ২২সেপ্টেম্বর সকাল ৯ টায় তাহাফ্ফুজে ফিকরে দারুল উলুম দেওবন্দ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

তথ্যটি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছে তাহাফ্ফুজে ফিকরে দারুল উলুম দেওবন্দ ময়মনসিংহ বাস্তবায়ন কমিটি।

জানা যায়, আল্লামা আব্দুর রাহমান হাফেজ্জীর সভাপতিত্বে ও আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদীর আহ্বানে 'তাহাফ্ফুজে ফিকরে দারুল উলুম দেওবন্দ' শীর্ষক আলোচনা সভাটি অনুষ্ঠিত হবে।

এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবে- আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, আল্লামা নূর হোসাইন কাসেমী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, মাওলানা হাসান জামিল, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীসহ দেশের আহলে হক ওলামায়ে কেরামের একটি বড় প্রতিনিধি দল।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর কওমী মাদরাসায় চলমান সংকট থেকে উত্তোরণে দেশের শীর্ষ উলামায়ে কেরামের উপস্থিতিতে কামরাঙ্গীরচর মাদরাসায় গুরুত্বপূর্ণ ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়। এতে চার দফা প্রস্তাবনা পেশ করা হয়।

তার প্রথম দফায় বলা হয় কওমি মাদরাসার ঐতিহ্য ও স্বকীয়তা রক্ষার্থে ‘তাহাফফুজে ফিকরে দেওবন্দ’ শিরোনামে সারাদেশে আলোচনা সভা করা হবে। তারই ভিত্তিতে প্রথম ময়মনসিংহ তাহাফ্ফুজে ফিকরে দারুল উলুম দেওবন্দ'আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ