বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ

আল্লামা মাহবুবুর রহমান রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল্লামা মাহবুবুর রহমান রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

গত ১৬ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৩ টায় মাওলানা মাহবুবুর রহমান রহ. স্মৃতি পরিষদ এর সভাপতি অধ্যাপক মুফতী আব্দুল কাইউম জমাদ্দার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী ফখরুল হাসান কাসেমীর পরিচালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় খুলনার উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসার মুহতামিমবৃন্দ ছাড়াও সমাজের জ্ঞানী-গুণী ও ভক্তবৃন্দরা অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা বলেন, জামিআ আরাবিয়া শামছুল উলুম সাজিয়াড়া মাদরাসা ডুমুরিয়া খুলনা এর সাবেক সফল মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা মাহবুবুর রহমান রহ. ছিলেন হক্বের বাতিঘর। দীনের অতন্দ্র প্রহরী। তিনি সব সময় ইসলামের প্রচার প্রসারের জন্য চেষ্টা করে গেছেন। দেশের যে কোনো ক্লান্তিলগ্নে ইসলামের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। চল্লিশ বছর ইলমের খেদমত করেছেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা রফিকুর রহমান, দারুল উলুম খুলনার মুহতামিম মাওলানা মুশতাক আহমাদ, জামিআ রশীদিয়া গোয়ালখালী খুলনার মুহতামিম মাওলানা আব্দুল আউয়াল, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হুসাইন, খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা গোলাম কিবরিয়া, খুলনা দারুল উলুমের মুহাদ্দিস মাওলানা নাসির উদ্দীন কাসেমী, খুলনা মারকাজুল উলুম এর নায়েবে মুহতামিম ও ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশ এর মহাসচিব মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া, মাদানীনগর মাদরাসা খুলনার মুহতামিম মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, উসওয়ায়ে হাসানা মাদরাসা খুলনার মুহতামিম মুফতী জিহাদুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান রহ. এর সাহেবজাদা হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা শেখ আমিরুল ইসলাম ও মাওলানা আব্দুল্লাহ আল নোমান প্রমুখ নেতৃবৃন্দ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ