বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত এর মানববন্ধন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত এর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর খিলগাঁও রেলগেট থেকে পল্লীমা সংসদ পর্যন্ত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের সংগ্রামী সেক্রেটারি জেনারেল আল্লামা নুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আহমদীয়া মুসলিম জামাতকে (কাদিয়ানী) সরকারিভাবে অবিলম্বে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করতে হবে। তাদের সকল উপসনালয় বন্ধ ঘোষণা করতে হবে। তাদের সকল বই-পুস্তক, লিফলেট ও প্রকাশনা বাজেয়াপ্ত করতে হবে। ইদানিং তারা বিভিন্ন মাদরাসা-মসজিদ, সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তাদের নিকট তাদের ভ্রান্ত আকিদার উপর বিশ্বাস স্থাপনের আহ্বান জানিয়ে চিঠি প্রেরণ করার দুঃসাহস দেখাচ্ছে। সাধারণ মুসলমানদের বিভ্রান্তির অপচেষ্টা করছে। অবিলম্বে তাদের এই সব অপতৎপরতা বন্ধ করতে হবে।

মাওলানা ইউনুছ ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা জুনায়েদ আল হাবিব। উপস্থিত ছিলেন ওলামা-মাশায়েখ, ইমাম খতিব ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও বক্তব্য রাখেন মাওলানা মহিউদ্দীন রব্বানী, মুফতি শেখ মুজিবুর রহমান, মাওলানা আহমদ আলী কাসেমী, হযরত মাওলানা ফজলুল করীম কাসেমী, হযরত মাওলানা শিব্বির আহমদ কাসেমী, মাওলানা জহুরুল ইসলাম, হযরত মাওলানা মুফতি মুসা বিন ইজহার, মাওলানা আশিক উল্লাহ, মুফতি মাহবুবুল আলম, মাওলানা মুমিনুল ইসলাম, মাওলানা মাকসুদুল হক কাসেমী, মুফতি আল আমিন ফয়েজী, মাওলানা আবুল হাসান কাসেমী, মাওলানা দেলোয়ার হোসাইন, মাওলানা আব্দুর রশিদ, মুফতী শরীফুল হক, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা ওমর ফারুক, মাওলানা গোলাম,মাওলা, মাওলানা হাসান আহমদ, মাওলানা রওশন জামিল, মাওলানা রেজাউল করিম, মুফতি আবু সাঈদ, মুফতি ইমরানুল বারী সিরাজী প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ