সোমবার, ২০ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৬ সফর ১৪৪৮

শিরোনাম :
ফরিদপুরের আলোচিত রাজনীতিবিদ মুফতি রায়হান জামিল ইসলামী আন্দোলনে যোগদান ‘আমিরে হেফাজতকে নিয়ে ইলিয়াসের কুরুচিপূর্ণ মন্তব্য অত্যন্ত নিন্দনীয়’ ‘জমিয়ত নিরেট রাজনৈতিক দল নয়, মূল কাজ ইসলাম সংরক্ষণ’ পাসপোর্টে যুক্ত হচ্ছে শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমের ছবি ‘গণভোটের রায় অমান্য করে সরকার জনগণের বিশ্বাস ভঙ্গ করেছে’ কেরানীগঞ্জের মরহুম আলেমদের জীবন ও কর্মের ওপর গ্রন্থের মোড়ক উন্মোচন নামাজরত অবস্থায় লুটিয়ে পড়ে মুসল্লির মৃত্যু হেফাজত আমিরকে নিয়ে সাংবাদিক ইলিয়াসের মন্তব্য, ছাত্র জমিয়তের নিন্দা রাতের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়ের আভাস ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সৌদি আরবকে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

‘মধ্যপ্রাচ্যে ইহুদিদের হস্তক্ষেপ বিপজ্জনক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরায়েলের হস্তক্ষেপ বিপজ্জনক হবে এবং এই ক্ষতির দায়ভার সম্পর্ক স্থাপনকারীদেরকেই নিতে হবে বলে হুশিয়ার করেছে ইরান।

সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং ইসরায়েলের মধ্যকার সম্পর্কের বিষয়ে দেশটির সরকারি মুখপাত্র আলী রাবেই এক সংবাদ সম্মেলনে এ হুশিয়ারি দিয়েছেন।

তিনি অভিযোগ করে বলেন, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে আরব দেশগুলোকে বাধ্য করতে শক্তি প্রয়োগ করছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার হোয়াইট হাউসে ট্রাম্পের উপস্থিতিতে ইসরায়েলের সঙ্গে বিতর্কিত এক চুক্তিতে স্বাক্ষর করে আমিরাত ও বাহরাইন। এ চুক্তিকে ‘মধ্যপ্রাচ্যে নতুন ভোর’ হিসেবে আখ্যা দিয়েছেন ট্রাম্প।

এটাকে ‘শান্তি চুক্তি’ অভিহিত করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘এই দিনটি ইতিহাস পরিবর্তনের ক্ষণ, শান্তির নতুন দিগন্তের সূচনা।’ কিন্তু এই চুক্তিকে ‘পিঠে ছুরির মারা’র সঙ্গে তুলনা করে এর কঠোর নিন্দা জানিয়েছে ফিলিস্তিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ