মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৭ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় শেখ হাসিনার প্রশংসা করলেন এরদোয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছেন তুরস্কের রাষ্ট্রপতি রজব তাইয়েব এরদোয়ান।

বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকে তিনি এ প্রশংসা করেন।

ওই বৈঠকে দুই দেশ বাণিজ্যিক পণ্য আদান-প্রদানের বিষয়ে নতুন উদ্যোগ নেয়া, আরও বেশি প্রতিনিধি দল পাঠানো এবং মেলা ও প্রদর্শনীতে অংশ গ্রহণের বিষয়ে গুরুত্বারোপ করেন। এ সময় শিক্ষা, সংস্কৃতি ও সামরিক খাতে চলমান সহযোগিতা শক্তিশালী বলে অভিহিত করেন তারা।

এছাড়া আগামী বছরের শুরুতে ঢাকায় অনুষ্ঠেয় ডি-৮ শীর্ষ সম্মেলনে তুরস্কের রাষ্ট্রপতি ও বর্তমান চেয়ার এরদোয়ান যোগ দেয়ার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেন। দু’দেশের বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে তিনি সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দেন। যার মধ্যে রয়েছে বিদ্যমান শুল্কবাধা এড়িয়ে নতুন পণ্য, বস্ত্র, ওষুধ ও অন্যান্য খাতের বিনিয়োগ।

নির্যাতিত রোহিঙ্গা শরণার্থীদের বংলাদেশে আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন এরদোয়ান। এ বিষয়ে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্ভাব্য সবক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকবেন মর্মে অভিমত ব্যক্ত করেন তিনি। এরদোয়ান আশ্বাস দেন, বিদ্যমান কোভিড-১৯ পরিস্থিতিতে তুরস্ক থেকে আরও প্রয়োজনীয় সহযোগিতা করবেন।

বৈশ্বিক মহামারি করোনা অবসানের পর দ্রুততম সময়ে ঢাকায় নব-নির্মিত তুরস্কের দূতাবাস ভবন উদ্বোধনের প্রাক্কালে প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশে ভ্রমণের আশাবাদ ব্যক্ত করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ