বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

আল্লামা আহমদ শফীর ইন্তেকালে বাংলাদেশ কওমি কাউন্সিল চেয়ারম্যানের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সভাপতি, হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার চেয়ারম্যান ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ কওমি কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আব্দুস সামাদ।

এক শোক বার্তায় তিনি বলেন, আল্লামা আহমদ শফি ছিলেন, ভারত স্বাধীনতা আন্দোলনের সিপাহসালার সায়্যেদ হুসাইন আহমাদ মাদানী রহ. এর অন্যতম খলিফা ও উপমহাদেশের প্রখ্যাত হাদিস বিশারদ। আল্লামা আহমদ শফি ছিলেন মুসলিম উম্মাহর একজন অন্যতম রাহবার ও ওলামায়ে কেরামের ঐক্যের প্রতীক। কুরআন-হাদিস প্রচার-প্রসারে তার অপরিসীম ত্যাগ ও অবদান জাতির কাছে চির স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, কওমি সনদের রাষ্ট্রীয় স্বীকৃতির মাধ্যেমে তিনি কওমি মাদরাসাকে স্বকীয়তা দান করেছেন। কওমি সনদের  স্বীকৃতিতে বাংলাদেশ কওমি কাউন্সিলের অবদান অনস্বীকার্য।

তিনি আরও বলেন, আল্লামা শাহ আহমদ শফী একটি বর্ণাঢ্য ইতিহাসের নাম। বাংলাদেশের ইসলামী আকাশে এক উজ্জল নক্ষত্রের নাম। তাঁর ইন্তেকালে জাতি একজন প্রকৃত অভিভাবককে হারালো। তার ইন্তেকালে যে ইসলামী জগতের যে ক্ষতি হয়ে গেল তা কখনো পুষিয়ে নেবার মত নয়।

আল্লাহ তা‘আলার দরবারে মরহুমের রূহের মাগফেরাত ও জান্নাতের সুউচ্চ মাকাম কামনা এবং তার শোকাহত ভক্ত ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন বাংলাদেশ কওমি কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আব্দুস সামাদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ