বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরান ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহুর অষ্টম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য মিডল্যান্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার অধিবেশনে বাজেট ও গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা 

ইউএনও’র ওপর হামলা: আরো ৩ দিনের রিমান্ডে রবিউল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত ইউএনও কার্যালয়ের বহিষ্কৃত মালি রবিউল ইসলামের আরো ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার দিনাজপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৭ অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রবিউলের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি ইউএনও'র ওপর হামলার ঘটনায় পুলিশের দাবি করা মূল আসামি।

এর আগে প্রথম দফার রিমান্ড শেষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রবিউলকে আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তা অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার ফের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে সন্ধ্যায় আদালতের বিচারক আঞ্জুমান আরা তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে এ মামলার তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, রবিউলকে আদালত থেকে সরাসরি রিমান্ডে নেওয়া হয়েছে।

এর আগে ইউএনও ওয়াহিদা খানমের ওপর হামালার ঘটনায় গত ১১ সেপ্টেম্বর ঘোড়াঘাট ইউএনও কার্যালয়ের বহিষ্কৃত মালি রবিউল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। পরে গত ১২ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল এ হামলার সঙ্গে জড়িত থাকার দায় স্বীকার করেছে। সম্প্রতি তাকে ৫০ হাজার টাকা চুরির দায়ে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিলো।

পরে ওইদিন তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদলতের বিচারক শুনানি শেষে তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ সেই রিমান্ড শেষ হলে তাকে আদালতে তোলা হয় এবং ফের রিমান্ডের আবেদন করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ