বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

দেশে করোনায় আরও ২২ জনের মৃত্যু, শনাক্ত ১৫৪১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৫৪১ জনের দেহে। আজ শুক্রবার করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯২৩ জন।

এখন পর্যন্ত মোট মারা গিয়েছে ৪ হাজার ৮৮১ জন। মোট শনাক্ত হয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৮০৫ জন। মোট সুস্থ হয়েছেন ২ লাখ ৫২ হাজার ৩৩৫ জন।

এর আগে বৃহস্পতিবার দেশে আরও ১ হাজার ৫৯৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যান আরও ৩৬ জন।

এদিকে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ লাখ ৫০ হাজার ৫৫৫ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩ লাখ ৪৯ হাজার ৫৯১ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ কোটি ২০ লাখ ৩৮ হাজার ৫৮৭ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ