বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অ্যাপে সমকামী ব্যক্তিকে হলে ডাকলেন ঢাবি ছাত্র, ভুল কক্ষে গিয়ে ধরা শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু প্রবাসী বাংলাদেশিদের জন্য মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা মানব পাচারকারীদের দমন করতে হবে: রিজভী বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের প্রকাশ ঘটেছে হবিগঞ্জে: ইসলামী আন্দোলন সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুল শিক্ষিকাকে হত্যা প্রাচীন পাণ্ডুলিপি গবেষণার প্রশিক্ষণ কর্মশালা শুরু ১ আগস্ট অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা

নন্দীগ্রামে ভিজিডির ২৮ বস্তা চাল জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চাল ব্যবসায়ীর বাড়ি থেকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় ২৮ বস্তা ভিজিডির চাল জব্দ করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বর্ষণ গ্রামের চাল ব্যবসায়ী মকছেদ আলীর বাড়িতে তল্লাশি চালিয়ে ওই চালগুলো জব্দ করা হয়।

জানা যায়, যুবলীগ কর্মী কামরুজ্জামানের বাবা মোকসেদ আলী ও তার সহযোগী আবু বক্কর সিদ্দিক সুবিধাভোগীদের কাছ থেকে কম দামে ভিজিডির চাল কিনে বাড়িতে মজুত করে রাখেন। খবর পেয়ে সহকারী কমিশনার নুরুল ইসলাম পুলিশ নিয়ে তল্লাশি চালিয়ে ৩০ কেজি ওজনের সরকারি ১৫ বস্তা ও প্লাস্টিকের ১৩ বস্তা ভিজিডির চাল জব্দ করেন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বর্ষণ গ্রামের মকছেদ আলীর বাড়ি তল্লাশি চালিয়ে ২৮ বস্তা ভিজিডির চাল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় দুইজনের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ